আজ ঐতিহাসিক নাজিরপুর দিবস। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকায় ১৯৭১ সালের ২৬ জুলাই মুক্তিযুদ্ধকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পাকবাহিনীর সম্মুখ সমরে ৭ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেন—ডাঃ আঃ আজিজ, মোঃ ফজলুল হক, মোঃ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোঃ নুরুজ্জামান, ধিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মোঃ জামাল উদ্দিন। তাদের স্মরণে প্রতি বছর এই দিনে ঐতিহাসিক নাজিরপুর দিবস জেলা ও উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা ইউনিট নেত্রকোনা ও কলমাকান্দা উপজেলা কমাণ্ডের উদ্যোগে ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে নাজিরপুর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, লেংগুরা সাত শহীদের সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পণ, লেংগুরা জামে মসজিদে মিলাদ মাহফিল ও লেংগুরা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা।
