কলেজ ছাত্র আহত ঢাকা-হোমনা সড়ক অবরোধ

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:০৩
হোমনা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র জুয়েল রানার সড়ক দুর্ঘটনায় আহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হোমনা-ঢাকা সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ করেছে ছাত্ররা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ছাত্ররা ঢাকা-হোমনা সড়কের হোমনা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হোমনা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এ সময় এর আশপাশ থেকে পুলিশ দু’টি নসিমন আটক করে। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। মেধাবী ছাত্র জুয়েল রানা উপজেলার ছয়ফুল্লাহকান্দি মাথাভাঙ্গা গ্রামের মো. শামসুল ইসলামের পুত্র।