গত ৬ মাসে আ?েগ্নয়াস্ত্রের দু’টি বড় চালানে ৪৯টি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করেছে গাংনী র্যাব ও পুলিশ। গাংনীর শওড়াতলা, কাজিপুর ও তেঁতুলবাড়িয়া সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীরা নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে বলে জানিয়েছেন র্যাব ও পুলিশ।
জানুয়ারি মাসে ২২টি আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড গুলি এবং আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী ফুল চাঁদ মিয়াকে (৩০) আটক করে। ফেব্রুয়ারি মাসে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি, মার্চ মাসে চারটি আগ্নেয়াস্ত্র, এপ্রিল মাসে দুইটি, মে মাসে তিনটি ও জুন মাসে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গত ১৮ জুলাই আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী সিণ্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে র্যাব। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭.৬৫ (ক্যালিবার) পিস্তল তিনটি, ওয়ান শুটার গান চারটি ও একটি দেশি বন্দুক এবং ১৬ রাউন্ড গুলি। আটককৃতরা হচ্ছে- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুরের ময়নুল ওরফে সাহাব (৩২) ও মিলন (৩০)।
মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের জানান, সন্ত্রাসী গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের তত্পরতা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু সন্ত্রাসীকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তা ছাড়া গডফাদারদের সনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।
