জামালপুর জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ডিএমসি) সাথে বাংলাদেশ ডিজাষ্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) প্রতিনিধিদের সাক্ষাত্ ও মতবিনিময় হয়েছে। দু’সদস্যের একটি প্রতিনিধিদল জেলা উপজেলার ডিএমসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। জানা গেছে দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি কিভাবে বেসরকারি এনজিও সমন্বয় অংশীদারিত্বে কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল করা যায় এ জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেয়। ইউএনডিপির অর্থায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর তত্ত্বাবধানে এ কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ডিজাষ্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) নামে একটি এনজিও।
সারা দেশের মধ্যে ওই প্রকল্পের আওতায় মাত্র ৫টি জেলাকে প্রাথমিকভাবে বেছে নেয়া হয়েছে। জেলাগুলোর মধ্যে জামালপুর, গাইবান্ধা, বাগেরহাট, সাতক্ষিরা ও পিরোজপুর রয়েছে। এসব জেলার মধ্যে ৩টি করে উপজেলা বেছে নিয়ে প্রতি উপজেলার ৩টি ইউনিয়নে দুই বছর মেয়াদী এ প্রকল্পের কাজ পরিচালিত হবে।
