দায়িত্ব পেলেন কালীগঞ্জের নতুন মেয়র ও কাউন্সিলর

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:০৫
গাজীপুরের নবগঠিত কালীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ লুত্ফুর রহমান বুধবার সকালে পৌরসভার মেয়র হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার বিদায়ী প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, আতাব উদ্দিন, জসিম উদ্দিন তারা, ইব্রাহীম মোল্লা, মোফাজ্জল হোসেন মোমেন, আশরাফুল ইসলাম রিপন, আমির হোসেন, স্বপন মিয়া, মহিলা কাউন্সিলর আমিরুন্নেসা, খুশি খানম, নার্গিস বেগম, পৌর সচিব মোঃ মিলন মিয়া, সহকারী প্রকৌশলী হরিপদ রায় ও সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ ফারুক আহমেদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রসঙ্গত, গত ২০ জুন কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মো: লুত্ফুর রহমান বিজয়ী হন। ১৮ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে লুত্ফুর রহমান শপথ গ্রহণ করেন।