সিজেকেএস পেসার হান্ট শুরু আজ নাম লেখালেন ২৭০ পেসার

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:১৬
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) পেস বোলার হান্টি কর্মসূচিতে ২৭০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। আজ দুপুরের পর থেকেই তাদের গতি পরখ করা হবে। চট্টগ্রাম প্রিমিয়ার বিভাগ, প্রথম ও দ্বিতীয় এবং বিভিন্ন উপজেলা হতে এসব ক্রিকেটার এসেছেন তাদের গতি প্রদর্শন করতে। বাছাইকৃত অনূর্ধ্ব ২০-২৫ বছরের পেস বোলারদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) উন্নত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী বোলিং অনুশীলনের ব্যবস্থা করেছে। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে বাছাই শুরুর কথা থাকলেও পেস বোলিং মেশিন আসতে বিলম্ব ঘটায় তা আর করা হয়নি। এ বাছাই কার্যক্রমের দায়িত্বে রয়েছেন বিসিবির কোচ নুরুল আবেদীন নোবেল। এ ব্যাপারে তাকে সহায়তা করবেন এ লেভেল কোচ তপন দত্ত, আবু সামা বিপ্লব, মমিনুল হক, মর্তুজা রায়হান মিঠু, তারেক হোসেন খান, আজিম ও ফিরোজ খান।