বিবিসি মিডিয়া অ্যাকশন নির্মিত নতুন একটি টিভি সিরিজ সম্প্রচারের বিষয়ে সম্প্রতি বিটিভি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বিটিভিতে আগামী ২৪ আগস্ট থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ইংরেজি শেখা বিষয়ক নতুন ধারাবাহিক ‘বিবিসি জানালা নিজে নিজে শেখা’। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে সোমবার সকাল ৮টা ৩৫ মিনিট ও বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে। সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়জিত এক অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক ম হামিদ এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের আওতায় আট পর্বের এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আটজন অংশগ্রহণকারী কীভাবে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে ও কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য ইংরেজি শেখার চ্যালেঞ্জকে মোকাবেলা করেন তা তুলে ধরা হয়েছে।
