শফির শাস্তি দাবি গার্মেন্টস শ্রমিকদের

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:০৫
মাওলানা শফিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ। নারীদের সম্পর্কে শফির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির মাধ্যমে তারা এই দাবি জানান। নারী নেত্রী শিরিন আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা বদরুদ্দোজা, আবুল হোসেন, খায়রুল আনাম, নাজমা আক্তার, জাহানারা বেগম, বাবুল হোসেন, শামিমা আক্তার শিরিন প্রমুখ। বক্তারা শফির বিলাসী জীবনের হিসাব চান। এদেশের অর্থনীতির চাকা ঘোরায় যে গার্মেন্টস শ্রমিকরা তাদের বিরুদ্ধে কুত্সা রটানোর জন্য তার শাস্তি দাবি করেন।