গতকাল শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া বাজারে কয়েক শতাধিক ব্যাবসায়ী ক্ষতি পুরণের দাবিতে দোকানপাট বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন করেছে। ব্যাবসায়ীরা বিভিন্ন প্লাকার্ড নিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া বাজার এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয় ।
জসিম উদ্দিন অভিযোগ করেন,ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেইনে উন্নতি করার নামে কে এম সি,স্মেক,এডিবি এবং সড়ক ও জনপথ বিভাগ নিয়ম বহির্ভুত ভাবে সোগপাড়া বাজারে তিন শতাধিক দোকান ভেঙ্গে ফেলার জন্য ব্যাবসায়ীদের নোটিশ দিয়েছে। এতে করে লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছে ব্যাবসায়ীরা। ইতিপুর্বে সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোহাগপাড়া বাজারের উত্তর পাশে সিমানা নির্ধারন করেছে এবং বাজারের পশ্চিম পাশে খালের উপর ব্রিজ নির্মানের জন্য সয়েল পরীক্ষাও করেছে।
এ ব্যাপারে কে এম সি এনজিও ফার্মের মোঃ আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা এডিবি,স্মেক এবং সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে সার্বে করার কাজ করছি। ক্ষতিপূরণ দেওয়ার মালিক তারা। আমাদের কাজ শুধু সার্বে করা। তবে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন অভিযোগ এবং তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অপর দিকে ১০ নং গোড়াই ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন,ব্যাবসায়ীদের স্বার্থে নতুন করে সার্বে না করে পুর্বের সার্বে করা জমিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেইনের কাজ বাস্তবায়ন করা প্রয়োজন।
