কাঠালিয়ায় আরব-আমিরাত দূতাবাসের খেজুর বিতরণ

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:১৬
সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিন জায়িদ আল নাহিয়ান ফাউন্ডেশন ও রেড ক্রিসেন্ট অব সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার কাঠালিয়া উপজেলায় পাঁচ শতাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে খেজুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ প্রতিনিধি ও মাটির টান ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ মঞ্জুরুল হক বাদল, ওবায়েদুল হক ও কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি কাজল সিকদার।