বলিউডের প্রায় সব সেরা অভিনেতাদের বিপরীতে ক্যাটরিনার অভিনয়ের সুযোগ মিলেছে। কারও সঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ প্রথম অভিনয় করেন ‘জাব তাক হ্যায় জান’ চলচ্চিত্রে। এবার শাহরুখের সঙ্গে আরও একটি চলচ্চিত্র করতে যাচ্ছেন ক্যাটরিনা। শাহরুখ খানের নতুন চলচ্চিত্র ‘হ্যাপি নিউ ইয়ার’-এ প্রতিষ্ঠিত একজন চিত্রনায়িকাকে নেওয়ার কথা ভাবছিলেন বহুদিন ধরেই। তবে কিছুদিন আগে ঘোষণা দিলেন একেবারেই নতুন কাউকে নেওয়ার কথা। কিন্তু সেই ঘোষণাকে এড়িয়ে শাহরুখ খান ছবিটিতে তার বিপরীতে বাছাই করলেন ক্যাটরিনাকে। মূলত দীপিকাকে কাস্ট করতে চেয়েছিলেন ছবিতে। কিন্তু দীপিকার হাতে অধিক ছবি থাকায় আর করা হয়ে উঠেনি। ক্যাটরিনা এই মুহূর্তে শ্রীলঙ্কায় রণবীর কাপুরের সঙ্গে ভ্রমণে আছেন। ভারতে ফিরেই ৫ সেপ্টেম্বর থেকে এই ছবির শুটিংয়ে অংশ নিবেন। উল্লেখ্য, শাহরুখ খান ও তার সহধর্মিণী গৌরি খান এক ইফতার পার্টির আয়োজন করেছিল গতকাল।
