সালমানের ভক্ত শহীদ কাপুর!

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ১৯:৩২
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর তার নতুন চলচ্চিত্র ‘ফাটা পোস্টার নিকলা হিরো’তে সালমান খানের একজন একনিষ্ঠ ভক্তের চরিত্রে অভিনয় করেছেন। আর এই ভক্তের বিষয়টি নিয়ে বলিউডে এখন তুমুল আলোচনা। এক সাক্ষাত্কারে শহীদ কাপুর বলেন, ‘আমি মূলত সালমান খানের অনেক বড় ভক্ত। আর সেই ভক্তের জায়গা থেকেই এরকম একটি গল্পে অভিনয়ের সুযোগ পেয়ে খুবই ভালো লেগেছে। উল্লেখ্য, শহীদ কাপুরের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন ইলেনা ডিক্রুজ।