ফারজানা রিয়া চৌধুরীর একক নৃত্যানুষ্ঠান বাংলাভিশনে প্রচারিত হবে এবারের ঈদে। এই নৃত্যানুষ্ঠানের নাম ‘উড়ে গেল দুটো আঁখি’। রিয়া পাঁচটি গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন। গানগুলো হলো ‘উড়ে গেল দুটো আঁঁখি’, ‘অপেক্ষা অনেক বড়’, ‘কে যাস রে’, ‘ও চাঁদ’ এবং ‘মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো’। সম্প্রতি এই অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হয়েছে বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে। ঈদের ৪র্থ দিন রাত ৯টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ফারজানা রিয়া চৌধুরীর নৃত্যানুষ্ঠান ‘উড়ে গেল দুটো আঁখি’।
