চট্টগ্রামের ভাষায় তিশা

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ১৯:৩৪
ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তিশা এবার প্রথমবারের মতো চিটাগাংয়ের ভাষায় একটি নাটকে অভিনয় করলেন। ‘মেড ইন চিটাগাং’-এর সিক্যুয়াল ‘মেড ইন চিটাগাং :গৃহযুদ্ধ’তে তাকে চিটাগাংয়ের স্থানীয় ভাষায় কথা বলতে দেখা যাবে। অভিনয় করেছেন পার্থ বড়ুয়ার বিপরীতে। উল্লেখ্য, জিটিভির জন্য নির্মিত এই নাটকের শুরু থেকেই পার্থ বড়ুয়া চিটাগাংয়ের ভাষায় অভিনয় করছেন।