স্ক্যান্ডাল

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ১৯:৩৪
আজ রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘স্ক্যান্ডাল’। এ ধারাবাহিকে অভিনয় করেছেন—পীযূষ বন্দোপাধ্যায়, নাসিমা খান, ডলি জহুর, চিত্রলেখা গুহ, আজিজুল হাকিম, শামস সুমন, সনি রহমান, মাহমুদ সাজ্জাদ, ইলোরা গহর, জয়শ্রী কর, মীর সাব্বির, রুমানা, আরফান, হোমায়ারা হিমু, স্বাগতা, আলিশা প্রধান, সীমানা, বিনয় ভদ্র প্রমুখ। এ নাটকে অন্ধকারে আলো ফেলে অন্ধকারের কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে। শোবিজ নামের চোখ ধাঁধানো বিশ্বাস-অবিশ্বাসের দুনিয়ায় স্ক্যান্ডাল খুবই পরিচিত শব্দ। সারাবিশ্বেই শোবিজের সেলিব্রেটিদের নিয়ে স্ক্যান্ডাল নিউজ হয়, পাঠকরা সেই নিউজগুলো গো-গ্রাসে গেলেন বলে মিডিয়ারও এ ধরনের নিউজের ব্যাপারে আগ্রহ ও উত্সাহ প্রবল। কিন্তু এই স্ক্যান্ডাল নিউজ একজন শিল্পীর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে, কতটা সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে সেই অকথিত গল্পটা কেউ জানে না। এই নাটকে সেই গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।