নরসিংদীতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৩৮
গতকাল শনিবার নরসিংদী জেলা ছাত্রলীগ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নরসিংদী কলেজ ও শহর শাখা ছাত্রলীগের কমিটি বাতিলের প্রতিবাদ জানিয়েছে কলেজ ও শহর শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি আমজাদ হোসেন মোল্লা আঙ্গুর, শহর শাখা ছাত্রলীগের আহবায়ক মফিজুর রহমান সুমন, নরসিংদী কলেজের সাবেক ভিপি মিঞা মোহাম্মদ মঞ্জুর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ভূঞা টিপু, কলেজ শাখার সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম লেনিন প্রমুখ।