মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৩৯
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারের শাহী জামে মসজিদের জায়গা দখলের প্রতিবাদ ও দখলমুক্ত করতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন মুসুল্লিরা। চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমবায় সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা-বগুড়া মহাসড়কে মানববন্ধন পালন করা হয়। পরে সমিতির সভাপতি আব্দুল হালিম খান দুলালের সভাপতিত্বে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সমিতির সেক্রেটারী ফেরদৌস সরকার শামীম, উপজেলা সার ডিলার সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, উপজেলা পাট ক্রয় সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।