ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৪০
ভেড়ামারা-কুষ্টিয়া সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ (বিএটিবি’র) ভেড়ামারা আল্লাহর দরগা শাখার সহকারী লিফ কর্মকর্তা গোলাম কায়েম নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রী লিজা মারাত্মক আহত হয়েছে। আহত লিজাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা-কুষ্টিয়া সড়কের বারোমাইলে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, স্ত্রীকে নিয়ে ভেড়ামারার আল্লাহর দরগা থেকে মোটরসাইকেলে মেহেরপুর আসছিলেন। ভেড়ামারা-কুষ্টিয়ার বারোমাইলে সামনের দ্রুতগামী একটি ট্রাক ব্রেক করলে দ্রুতগতি মোটর সাইকেল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। মোটর সাইকেল রাস্তার ওপর ছিটকে পড়ে। গোলাম কায়েমের মুখোমণ্ডল ফেকচার হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। শনিবার বাদ যোহর নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। গোলাম কায়েম মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড কাজি অফিস পাড়ার গোলাম রসুলের ৪ ছেলে, ৩ মেয়ের মধ্যে ছোট ছেলে। সে এক বছর আগে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের আড়ত্দার লিয়াকত আলীর মেয়ে লিজাকে বিয়ে করেন।