সোনারগাঁওয়ে সাপ আতংক

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৪০
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চৌধুরীগাঁও মনারকান্দি ও টেকপাড়া গ্রামসহ ৪ থেকে ৫ গ্রামবাসী এখন সাপের ভয়ে নিজ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। বর্তমানে সাপ আতংকে ঐ এলাকার কিছু পোল্ট্রি ফার্মও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও, কাজিরগাঁও, মনারকান্দি ও টেকপাড়াসহ চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন বিষধর সাপের উপদ্রব দেখা দেয়ায় স্থানীয় এলাকাবাসী এক তান্ত্রিক সাপুড়েকে খবর দেয়। তান্ত্রিক সাপুড়ে গত ২০ দিনে ১৯টি সাপ ধরেছে। বিষধর সাপগুলো কয়েকটি পোল্ট্রি ফার্েমর মুরগি খেয়ে ফেলছে। এলাকাবাসীরা পথে-ঘাটে চলাচল করার সময় বিষধর সাপগুলো তাদের ধাওয়া করে কামড়ানোর চেষ্টা করে। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে এলাকাবাসী আবেদন করেও কোন সুফল পায়নি। চৌধুরীগাঁও গ্রামের পীর মোহাম্মদ জানান, সাপের ভয়ে মানুষ দিনেরবেলায়ও ওই এলাকার কবরস্থান বা আশপাশের রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পায়।