খাগড়াছড়িতে সর্প দংশনে পুলিশের এসআই’র মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৪০
জেলা শহরের মধুপুর গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে বিষাক্ত সর্প দংশনে ইতু চাকমা (৩৫) নামক পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার এস আই ইতু চাকমা ছুটিতে এসে গত বৃহস্পতিবার রাত এগারটার সময় মোটর সাইকেল নিয়ে খাগড়াছড়ি জেলা শহরের মধুপুরস্থ ভাড়া বাসায় ঢোকার সময় সর্প দংশনের শিকার হন। দংশনের প্রথম দিকে ইঁদুর কামড় দিয়েছে মনে করে এস আই ইতু চাকমা নিজে নিজে প্রাথমিক চিকিত্সা নিয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতের পরে হঠাত্ তার সমস্ত শরীর অবস হতে থাকলে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে। ইতু চাকমা জেলার পানছড়ি উপজেলার শান্তিপুর গ্রামের জ্যোতির্ম্ময় চাকমার ছেলে।