কলাপাড়ায় বিএনপি ইফতার মাহফিল শেষে ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছে। ১টি মটর সাইকেল পুড়িয়ে দেয়াসহ ২০টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
এ হামলায় আমতলী ইউনিয়নের বিএনপির সভাপতি জালালউদ্দিন ফকির, মজিবর রহমার প্যাদা, রাকিবুল ইসলাম. জহিরুল ইসলাম মৃধা, শুভ হাওলাদার, তোফাজ্জেল হোসেন, অলিউল্লাহ, হেলাল, ইমু, শাহাদাত হোসেন, হুমায়ূন, মাসুদ, সজিব, আঃ সবুর আহত হয়। তাদেরকে কলাপাড়া হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। এ সময় হামলাকারীরা বিএনপির নেতা-কর্মীর মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন এ হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
