২১ দিন পর নিখোঁজ নসিমন চালকের লাশ উদ্ধার গ্রেফতার ৩

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৪৩
উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রামের নিখোঁজ নসিমন চালকের লাশ ২১ দিন পর উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গত শুক্রবার উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরপাল্লা গ্রামের আলিমুজ্জামানের পরিত্যক্ত একটি বাগান হতে নসিমন চালক ওহিদুল সেকের (১৮) কঙ্কাল উদ্ধার করা হয়। এর আগে নসিমন চালকের খুনি ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের মা তাছলিমা বেগম ৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছে। জানা গেছে, হতদরিদ্র হাসমত সেখের ছেলে ওহিদুল পেশায় একজন নসিমন চালক। ভাড়ায় সে উপজেলার বিভিন্ন বাজারে মাল আনা-নেয়া করত। গত ৪ জুলাই সে সদরপুরের উদ্দেশ্যে ভাড়ায় যাবার পর নিখোঁজ হয়।