গাংনীতে সন্ত্রাসী হামলা তিনজন গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৪৪
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে গত শুক্রবার সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী আয়নাল হকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। অস্ত্রসহ এলাকাবাসীর হাতে এক সন্ত্রাসী আটক হয়েছে। গুরুতর আহত আয়নালকে গাংনী উপজেলা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, আয়নাল হক তার ঘরের বারান্দায় বসে ছিলেন। ওই সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও একটি বোমা নিক্ষেপ করে। হামলায় আয়নাল হক, মহিদুল ইসলাম ও হাশেম আলীসহ তিনজন আহত হয়েছে। গ্রামবাসীর হাতে একটি ওয়ান শুটারগানসহ ধরা পড়ে একজন সন্ত্রাসী। গাংনী থানার ওসি জানান, গণপিটুনিতে গুরুতর আহত সন্ত্রাসীকে পুলিশ হেফাজতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।