থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে জাতীয় ফুটবল দলের জন্য গতকালই ছিল অনুশীলনের শেষ দিন। আর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল মেরুন দল গতকাল শনিবার পিছিয়ে থেকেও জয় পেয়েছে সবুজ দলের বিরুদ্ধে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তাদের জয়টি আসে ৩-১ গোলে।
স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির গোলে ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে গিয়েছিল সবুজ দলই। তবে ৩৯ মিনিটে মেরুন দলকে সমতায় ফেরান ওয়াহেদ। এরপর ৬০ এবং ৭৯ মিনিটে রনির জোড়া গোলে জয় নিশ্চিত করে তারা।
এদিকে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয়ার জন্য আজই থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছে জাতীয় দল।
