২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। সে উপলক্ষে শনিবার বিজ্ঞাপনী সংস্থা বাঙলা কমিউনিকেশন্স লিমিটেডের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ছিল আরণ্যক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন শিল্পী আবুল বারাক আলভী, বাঙলা কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সাবেক খেলোয়াড় জাভেদ ওমর সেলিম।
অনুষ্ঠানে বাঘ বিষয়ক একটি বই ‘বাঘমামা’ এর মোড়ক উন্মোচন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি
