অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ১১

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২২:১৯
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ ১১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিডাকটিভ ট্যাবলেট, হালুয়া এবং সাড়ে ৫০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। শনিবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানা এলাকার সুন্দরবন স্কয়ার মার্কেট, পল্টন ও দোলাইপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন অস্ত্র ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা হলো অজ্ঞান পার্টির মূল হোতা ফরিদ হোসেন রবিন, আব্দুল হানিফ, মো. রাব্বি, আব্দুল হক, আনিস খান, সায়েদুল মোল্লা, বাবু কাজী, খলিলুর রহমান, আরিফ হোসেন, নাসির উদ্দিন ও মিজানুর রহমান।