রামকৃষ্ণ মিশনে রক্তদান কর্মসূচি

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২২:২০
পবিত্র রমজান মাসে রক্তস্বল্পতা পূরণে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রামকৃষ্ণ মিশন, ঢাকা প্রতি বছরের ন্যায় এ বছরও রক্তদান কর্মসূচির আয়োজন করে। শুক্রবার আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন। এই আয়োজনে সর্বমোট ৫০ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শ্রীমত্ স্বামী পরদেবানন্দজী মহারাজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমত্ স্বামী ভবেশাত্মানন্দজী মহারাজ, শ্রীমত্ স্বামী বেদময়ানন্দজী মহারাজসহ অন্য মহারাজবৃন্দ ও মিশন পরিচালনা পর্ষদের সদস্য শ্রী মিলন কান্তি দত্ত, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শ্রী জহর লাল দাশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে ডা. মো. তারিক মেহেদীসহ অন্য কর্মকর্তাবৃন্দ।