‘ঈদ ইত্যাদি’র উপস্থাপনায় মমতাজ

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২০:২৭
প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ঈদের ‘ইত্যাদি’। তাই দর্শকরাও অধির আগ্রহে অপেক্ষা করেন ঈদের ‘ইত্যাদি’র জন্য। আর সেইজন্য প্রতি ঈদেই থাকে ‘ইত্যাদি’র বর্ণাঢ্য আয়োজন। এবারের ঈদেও রয়েছে তেমনি নানান আয়োজনে সমৃদ্ধ ‘ইত্যাদি’। ‘ইত্যাদি’ উপস্থাপিত বিভিন্ন বিষয়ে আমাদের সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসংগতির বিরুদ্ধে থাকে তীব্র কটাক্ষ। এবারও তেমনি একটি ব্যতিক্রমী আয়োজন রয়েছে। যে পর্বটি উপস্থাপনা করেছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, সাথে আছেন আরও দু’জন জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও এসআই টুটুল। উল্লেখ্য, এই পর্বটিতে তিন শিল্পী চমত্কার অভিনয় করেছেন। এই পর্বটিও দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে ফাগুন অডিও ভিশন সূত্রে জানা যায়। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।