এবারের ঈদ উল ফিতরে একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘কি জাদু করিলা’। টেলিফিল্মটিতে ড. এজাজের বিপরীতে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। উল্লেখ্য, চম্পা গত প্রায় বছরখানেক ধরে ছোটপর্দায় নিয়মিত হয়েছেন। একাধিক নাটক-টেলিফিল্মসহ ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। এবারের ঈদে তার উপস্থাপনাও দেখত পাবে দর্শকরা। এই টেলিফিল্মটি একুশে টেলিভিশনে ঈদের ৪র্থ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে।
