গুলশান শপিং সেন্টারে মোবাইল ফোনের দোকানে চুরি

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২১:৪৩
রাজধানীর গুলশান শপিং সেন্টারে মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কঠোর নিরাপত্তার মধ্যে দুর্বৃত্তরা দোকানের সাটার ভেঙে নিয়ে গেছে নগদ টাকা, মোবাইল ফোন, মেমোরি কার্ড ও মোবাইলের ব্যাটারিসহ পাঁচ লাখ টাকার মালামাল। এ ঘটনায় দোকান মালিক হাজী হীরক চৌধুরী গুলশান থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ জানায়, গুলশান-১ নম্বর সেকশনস্থ গুলশান শপিং সেন্টারের ‘দোতলায় হ্যালো’ (দোকান নং বি-২০০/২২) মোবাইল ফোন দোকানটি। হাজী হীরক চৌধুরী শনিবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান। গতকাল রবিবার সকাল দশটার দিকে দোকান খুলতে এসে দেখেন তালাবদ্ধ। তবে তিনটি সাটারের একটির নিচের অংশ বাঁকা। এ ব্যাপারে মার্কেটের নিরাপত্তা কর্মীরা কিছু জানাতে পারেনি। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।