২২ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস দাবি

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২১:৪৩
২২ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও এক মাসের বেতনের সমপরিমাণ বোনাস দাবি করেছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ কর্মসূচি থেকে এই দাবি করা হয়। গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন, মাহাবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আক্তার, শবনম হাফিজ, এ.এম ফয়েজ হোসেন, সাইদুল গনি প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২২ রমজান অর্থাত্ ১ আগস্ট তারিখে গার্মেন্টস শ্রমিকদের বেতন প্রদান এবং শেষ কর্মদিবসে বোনাস পরিশোধ করলে গার্মেন্টস শ্রমিকেরা নিরাপদে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারবে। এ কারণেই নেতৃবৃন্দর পক্ষ থেকে ১ আগস্ট তারিখে বেতন পরিশোধ এবং ৬ আগস্ট তারিখে বোনাসসহ অন্য পাওনাদি পরিশোধের দাবি জানাচ্ছি।