কাজীপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে রেণু পোনা ধরা হচ্ছে। মত্স্য সংরক্ষণ আইন অনুযায়ী লাইসেন্স ফি প্রদান করে এবং নিষিদ্ধ জাল ব্যবহার না করে মাছ ধরার নিয়ম থাকলেও জেলেরা তা মানছে না। জেলে ও মত্স্য ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট জাল এবং মশারির কাপড় দিয়ে বিভিন্ন প্রজাতির রেণু পোনা ধরছে। বর্ষা মৌসুমে অবৈধভাবে রেণু পোনা শিকার করায় সারা বছর নদী ও খাল-বিলে মাছ পাওয়া যায় না। জেলেরা জানায় একশ’ থেকে দেড়শ’ কেজি রেণু পোনা ধরা পড়ে প্রতিদিন। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজর নেই।
