চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার সাতগাড়ি সড়কে স্পেন প্রবাসী ইউছুপ আলীর বাড়ির গেটে ও সিঁড়ির জানালার পাশে দুটি শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত দুষ্কৃৃতিকারীরা। গত শুক্রবার রাতে এ বোমা হামলার ঘটনা ঘটে।
বিকট শব্দে দু’টি বোমা বিস্ফোরিত হওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাতেই পুলিশ বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। প্রবাসির বাড়ি সূত্রে জানা গেছে, ২ রোজা থেকে মোবাইল ফোনে প্রবাসীর স্ত্রীর নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করে অজ্ঞাত এক চাঁদাবাজ। চাঁদার দাবিতে এ বোমা নিক্ষেপ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি গাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্পেন প্রবাসী ইউছুপ আলীর স্ত্রী কয়েকদিন আগে থানায় এসে জিডি করেছেন। জিডিতে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবির কথা বলা হয়েছে। মোবাইল ফোনের সূত্র ধরে চাঁদাবাজকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।
