রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহানের মধ্য চরপাতার নিজ বাসভবনে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভবনের একটি কক্ষের দরজা-জানালা ও একটি মোটর সাইকেল পুড়ে যায়। উপজেলা ভাইস চেয়ারম্যান জানান, রুমের মধ্যে প্রচণ্ড তাপ অনুভূত হওয়ায় বেড়িয়ে দেখি কলাপসিবল গেটের ভেতরে রাখা মোটর সাইকেলে আগুনে জ্বলছে। তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে কেউ পেট্রোল ছুঁড়ে এ ঘটনা ঘটিয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা গতকাল রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।
