চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে ৯ বিজিবি ব্যাটালিয়ন ৬ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ৫০ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করে। আটককৃত পণ্যের মধ্যে ৯টি পিস্তল, ৩৬ রাউন্ড গুলি, ১১শ’ বোতল ফেন্সিডিল, হেরোইন ও ৩টি খণ্ডমূর্তিসহ ৪টি কষ্ঠিপাথরের মূর্তি রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এইসব মালামাল আটক করা হয়।
