কক্সবাজারের রামুতে গত বছরের ২৯ সেপ্টেম্বর সহিংসতার আগুনে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহারের পুনঃনির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। তিনি শনিবার রামু কেন্দ্রীয় সীমা বিহার, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভূবন শান্তি একশ’ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি, শ্রীকুল মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং ও চেরংঘাটা বড় বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহারগুলো দৃষ্টিনন্দনভাবে গড়ে তোলায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
