এবছরের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা নগর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশে দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের যে ঘোষণা দিয়েছিলেন এর অংশ হিসেবে দাউদকান্দিতে ৪৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়।
বিদ্যালয়গুলো হচ্ছে চরমাহমুদ্দী (পাচানী), চরচারুয়া, হাসনাবাদ বটতলী, কৃষ্ণপুর, লামছরী, মহিষমাড়ি, নারান্দিয়া, নোয়াগাঁও নোয়াব আলী, দিঘলগাঁও, কলাকোপা, রাঙ্গাশিমুলিয়া, মালিখিল বেকিনগর, খোশকান্দি, মাওড়াবাড়ী, আনুয়াখোলা, ওলানপাড়া, ওলানপাড়া প্রকাশ চন্দ্র, নন্দনপুর, দৌলতপুর, রফারদিয়া, ধিতপুর, দরিগোয়ালী, দক্ষিণ পেন্নাই, নোয়ার্দ্দা, মারুকা, কানাচোয়া, দৌলতের কান্দি, দক্ষিণ নছরদ্দি, ছান্দ্রা, হাসনাবাদ কান্দারগাঁও, উত্তর সতানন্দি, দৌলতপুর, জাফরাবাদ, বালুচর মধ্যপাড়া, রায়পুর, মুর্দাফদ্দি, দরজখোলা, তালেরছেও, ডাকখোলা, বরসাতপাড়া, লক্ষ্মীপুর, সোনাকান্দ ও কোট ঠেটারিয়া প্রাথমিক বিদ্যালয়।
