মেহেরপুরে বোমা হামলার ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১২
মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ মুতাচ্ছিম বিল্লাহ মতু ও জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ানউদ্দীন আহমেদ রুপকের বাসভবনে বোমা হামলাকারী পাভেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকায় যাওয়ার পথে সদর উপজেলার বারাদী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গত ৬ জুন ভোরে মেহেরপুর পৌর মেয়র ও জেলা ছাত্রলীগের সভাপতির বাসভবনে বোমা হামলা করে সন্ত্রাসীরা। এরপর তাদের দু’জনকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেয় ওই সন্ত্রাসীরা। গ্রেফতার হওয়া পাভেলের কাছে হুমকি দেয়া সেই মোবাইলটি পাওয়া গেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম।