পাবনার ফরিদপুরে গত শনিবার রাতে এক সিএনজি চালক হিরুকে খুন করে সিএনজি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা গেছে, চারজন ছিনতাইকারী যাত্রীবেশে হিরুর সিএনজি ভাড়া করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ফরিদপুর উপজেলার গোপালনগর গোরস্থানের কাছাকাছি পৌঁছলে সিএনজিতে থাকা চার ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজি কেড়ে নেয়ার চেষ্টা করে। এতে চালক হিরু বাধা দিলে ছিনতাইকারীরা হিরুর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পাশের পাটক্ষেতে ফেলে সিএনজি নিয়ে চলে যায়। ফরিদপুর থানার পুলিশ হিরুর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছে।
