মহেশপুরে শ্লীলতাহানির জরিমানার টাকা নিয়ে ভাগাভাগি

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৩
গত ৪ উপজেলার নেপা বাজারের এক হোমিও ডাক্তার চেম্বারে এক ছাত্রীর শ্লীলতাহানি ঘটনা ঘটায়। ঐ ঘটনায় সালিশে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার কমিটি ও এলাকাবাসী জানায়, ঐ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও কয়েকজন ব্যক্তি বিচার করে ৩০ হাজার টাকা জরিমানা করে। কিন্তু ঐ টাকা ইউপি সদস্যসহ কয়েকজনের মধ্যে ভাগাভাগি হয়। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন বলেন, এ বিষয়ে ভিকটিম ও তার বাবাকে থানায় নিয়ে আসা হয়েছিল, তারা প্রভাবশালীদের চাপে মামলা করতে আগ্রহী নয়।