সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৪
আটোয়ারীতে শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের আটোয়ারীতে শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। লিড অর্গানাইজেশন অপরাজেয় বাংলাদেশের সহযোগিতায় সাউথ এশিয়ান শিশু অধিকার বিষয়ক নেটওয়ার্ক এর আওতায় সেন্টার ফর রাইটস এন্ড ডেভলপমেন্ট-সিআরডি’র উদ্যোগে শনিবার এ কর্মসূচি পালন করা হয়। ভালুকায় বিএনপি নেতার শাড়ি বিতরণ ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে ৩ হাজার দরিদ্র মহিলার মাঝে শনিবার শাড়ি বিতরণ করেছেন ময়মনসিংহের ভালুকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। গৌরীপুর প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতার অনুদান গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ-সমাজ কল্যাণ সম্পাদক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. সামীউল আলম লিটন বৃহস্পতিবার গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেসক্লাব উন্নয়নে অনুদান প্রদান করেন। কমলগঞ্জে জেলেদের অবহিতকরণ সভা কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ মৌলভীবাজারের কমলগঞ্জে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় ‘ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা’ উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে শনিবার স্থানীয় পতনঊষার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউআইএসসি উদ্যোক্তা ফোরামের উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন জাহাঙ্গীরের সঞ্চালনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শ্রীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ শ্রীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন ভবনে স্থানান্তরিত শাখা উদ্বোধন করা হয়। শনিবার পৌর শহরের নূরুল ইসলাম খান কমপ্লেক্সের ২য় তলায় শাখা উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি সৈয়দ হাবিব হাসনাত। এসময় উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের কর্মকর্তা আজম খান। মোরেলগঞ্জ আওয়ামী লীগের মতবিনিময় সভা মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। ফুলছড়ি প্রেসক্লাবের সভাপতি মনা সম্পাদক আতিকুর ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধা ফুলছড়ি প্রেসক্লাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার এ নির্বাচন প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় ভবতোষ রায় মনা (সমকাল) সভাপতি ও আতিকুর রহমানকে (যায়যায়দিন) সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। মীর্জাগঞ্জে বিএনপির মানববন্ধন মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ উপজেলার ২১ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনোত্তর সহিংসতার অভিযোগে সম্প্রতি মীর্জাগঞ্জ থানায় এক আওয়ামী লীগ কর্মী কর্তৃক দায়েরকৃত মমলা প্রত্যাহারের দাবিতে শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে নারী শ্রমিকের মাঝে চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪০ জন নারী শ্রমিকের মাঝে চেকবই, সনদপত্র ও ব্যাংকের প্রতিবেদন তুলে দেয়া হয়েছে। রবিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ চেকবই, সনদ ও ব্যাংক প্রতিবেদন তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম মতিউর রহমান। রাণীপুকুরে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর উপজেলার ২নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ২০১২-১৩ অর্থবছরে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির উপকারভোগী ৩ হাজার ৫০ জন মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ২নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন প্রামানিক, রাণীপুকুর শাখার আওয়ামী সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সুজন প্রমুখ। বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ৩৭ জন আটক বেনাপোল(যশোর)সংবাদদাতা \ অবৈধপথে ভারতে যাতায়াতের সময় গত ২ দিনে বেনাপোলের পুটখালী, রুদ্রপুর এবং দৌলতপুর সীমান্ত থেকে শিশুসহ ৩৭ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি খুলনার ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্নেল তায়েফ-উল হক জানান, অবৈধপথে ভারতে যাতায়াতের সময় বিজিবি সদস্যরা এসব সীমান্ত থেকে তাদেরকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছে ২১ জন পুরুষ, ১১জন মহিলা এবং ৫ জন শিশু। পীরগাছায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা পীরগাছা (রংপুর) সংবাদদাতা \ পীরগাছায় ব্র্যাকের উদ্যোগে শস্য বহুমুখীকরণ এবং নতুন নতুন কৌশল উদ্ভাবনের মাধ্যমে দরিদ্র অধ্যুষিত এলাকার খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে গতকাল রবিবার পীরগাছা ব্র্যাক কার্যালয়ে আমন ধান ও সবজি চাষাবাদের জন্য কৃষকদেরকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। নাঙ্গলকোটে বিএনপির আলোচনা সভা নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোটের ঢালুয়া ইউপি বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার সিজিয়ারা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ঢালুয়া ইউপি বিএনপির সভাপতি নাছিরউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঢালুয়া ইউপি বিএনপি সাধারণ সম্পাদক গাজী সামছুল হক, উপজেলা কৃষক দল নেতা গোফরান মিয়াজী, ঢালুয়া ইউপি জামায়াত নেতা মাওলানা মাছুম, মাওলানা আফসারুল আমিন, ইউপি ছাত্রদল সভাপতি শাহ আলম, ছাত্রদল নেতা আর কে পলাশ, ইউছুফ, যুবদল নেতা হানিফ প্রমুখ। রামুতে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম অনুমোদিত রামু (কক্সবাজার) সংবাদদাতা \ রামুতে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠনে এক সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ইঞ্জিনিয়ার শিপু বড়ুয়াকে আহবায়ক এবং মিথুন বড়ুয়া বোথামকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। নাগেশ্বরীতে ধর্ষকের বিচার দাবিতে গণস্বাক্ষর নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে ধর্ষকের বিচার ও ধর্ষিতার সাথে বিয়ের দাবিতে গণস্বাক্ষর। রবিবার সকাল পর্যন্ত স্বাক্ষর করেছে প্রায় ৫ হাজার মানুষ। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আবেদ আলীর পুত্র মাহাবুবুর রহমান মন্টু (৪৫) বিয়ের প্রলোভনে একই গ্রামের দিনমজুরের কন্যাকে অন্তঃসত্ত্বা করেছে। একমাস আগে বিয়ের প্রতিশ্রুতিতে অগোচরে জোরপূর্বক গর্ভপাত করিয়ে তাকে প্রত্যাখ্যান করেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষিতা বিয়ের দাবিতে অনড় থাকায় মন্টুর সমঝোতার চেষ্টা ভেস্তে যায়। এরপর থেকে মন্টু ধর্ষিতা ও তার পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে আসছে। ডোমারে ছাত্রদলের মতবিনিময় সভা ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালীকরণের লক্ষ্যে সারাদেশে ছাত্রদলের সাংগঠনিক সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা নীলফামারীর ডোমার উপজেলায় ছাত্রদলের কর্মীদের সাথে মতবিনিময় করেন। শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এস.এম জাহাঙ্গির উপস্থিত থেকে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। দশমিনা বিএনপির বিক্ষোভ মিছিল দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শনিবার পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবদুল আলীম তালুকদার, প্রভাষক আমীনুল হক, উপজেলা যুবদল সভাপতি আঃ মোমেন তালুকদার। অনলাইনে আয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নীলফামারী প্রতিনিধি\ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় অনলাইনে আয় বিষয়ক পাঁচদিনব্যাপী এক কর্মশালা রবিবার থেকে শুরু হয়েছে। নীলফামারী জেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক। কর্মশালায় প্রায় ৩০ জন যুবক-যুবতী অংশ নিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জে হিজড়াদের এইচআইভি শীর্ষক সভা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বেসরকারি সংস্থা লাইট হাউস কনসোর্টিয়াম হিজড়া ডিআইস’র উদ্যোগে প্রজেক্ট ফ্যাসিলিটেশন টীমের এক সভা শনিবার হয়। শহরের বালুবাগানস্থ লাইট হাউসের ড্রপ ইন সেন্টার (ডিঅঅইসি)’র হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর জহিরউদ্দিন। বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের জেলা ইপিআই তত্ত্বাবধায়ক আমিরুল ইসলাম জীবন, লাইট হাউসের ড্রপ ইন সেন্টারের ব্যবস্থাপক আক্রামউল্লাহ, কাউন্সিলর রুনা পারভিন ডালিয়া প্রমুখ। বেনাপোলে ভারতীয় শাড়ি আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শনিবার কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রীপিসের চালানসহ ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিজিবি। বিজিবি সদস্যরা শনিবার সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ঢাকা নম্বরের একটি ট্রাক আটক করে। পরে ট্রাকটি ক্যাম্পে আনার পর ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রীপিস উদ্ধার করা হয়। নিকলীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জ প্রতিনিধি \ ২০১৩ সালে অনুষ্ঠিত এস্্্্্এসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে কামালপুর গণপাঠাগার। শনিবার নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল হাসানাত মো. লোকমান। বক্তব্য রাখেন কারার গিয়াসউদ্দিন আহমেদ। তাড়াইলে ছাত্র মজলিসের কমিটি গঠন তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ শনিবার কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কমিটি গঠন উপলক্ষে স্থানীয় প্যারাডাইস সেন্টারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছাত্র নেতা আবদুল হাকিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ অলীউর রহমান। মাদারীপুরে ৭৪ কোটি টাকার কৃষিঋণ বিতরণ মাদারীপুর প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারীপুর জেলায় গেল অর্থবছরে ৭৪ কোটি ২৬ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করেছে। রাজৈর, কালকিনি, সদর ও শিবচর উপজেলায় ১৭ হাজার ৬৯৭ জন ঋণ গ্রহীতা এ কৃষিঋণ গ্রহণ করে। সদ্য সমাপ্ত অর্থবছরে মাদারীপুর জেলায় কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্র ছিল ৮৫ কোটি টাকা। বিতরণ হয়েছে ৭৪ কোটি ২৬ লাখ টাকা। একমাত্র শস্যঋণ রয়েছে ৫১ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া মত্স্য ঋণ দেয়া হয়েছে ৬ কোটি ৫ লাখ টাকা ও প্রাণিসম্পদ উন্নয়নের জন্য ৫ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিরতণ করা হয়েছে। বাগমারায় সেলাই মেশিন বিতরণ বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা শরিক-এর অর্থায়নে বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের প্রশিক্ষিত হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং হতদরিদ্র মহিলাদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদেকুল ইসলাম ১৪ জন হতদরিদ্র মহিলাদের মাঝে ছাগল এবং প্রশিক্ষিত ১০ জন হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোনার গাঁওয়ে বিক্ষোভ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও পরিবেশবাদী সমাজকর্মী কবি শাহেদ কায়েসকে অপহরণের পর বালু সন্ত্রাসী দ্বারা হত্যা প্রচেষ্টার প্রতিবাদে শনিবার সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সোনারগাঁও শাখার নেতা-কর্মীরা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কালকিনিতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কালকিনি(মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের আঃ রহমান শরিফের ছেলে উপ-সহকারী প্রকৌশলী ও (ডেসকো) প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক শিমুল ৯টি ওয়ার্ডে ৭ শতাধিক দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, টিশার্ট বিতরণ করেন। শনিবার তার নিজ বাড়িতে এ বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ শাহিদুজ্জামান নিরু উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ জসিম হাওলাদার।