জার্মান সুপার কাপ জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রতিশোধ নিলো বরুশিয়া ডর্টমুন্ড। গত শনিবার সিগন্যাল ইডুনা পার্কে অনুষ্ঠিত ফাইনালে কোচ জার্গেন ক্লপের দল ৪-২ গোলে হারায় গত মৌসুমের ট্রেবল জয়ী বায়ার্ন মিউনিখকে।
গত মে মাসে এই বায়ার্ন মিউনিখের কাছেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারে বরুশিয়া। প্রথমার্ধেই মার্কো রিউসের ১-০ গোলে এগিয়ে যায় বরুশিয়া। দ্বিতীয়ার্ধে অ্যারিয়েন রোবেনের দুই গোলে ফেরার চেষ্টা করেছিল পেপ গার্দিওলার দল। তবে শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারেনি তারা। ইকে গুনডোগান, ভ্যান বুয়েডন ও মার্কো রিউসের দাপটে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
