নাছির হাসান কোয়ালিটি সিজেকেএস শফিউল আজম স্মৃতি জেলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্সআপ হন পি.জে বড়ুয়া বকুল। এতে তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পান আবু রেজা, কুতুব উদ্দীন, তাজুল ইসলাম শহীদুর রহমান। এছাড়া মীর আহনাফ কাব্য সেরা বালক, সামিয়া বিনতে আলম শশী সেরা বালিকার খেতাব পান।
শেষ হয়েছে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামস্থ দাবা ভেন্যুতে গতকাল রবিবার এ প্রতিযোগিতা শেষ হয়। ১৭ আন্তর্জাতিক রেটিং দাবাড়ুসহ মোট ৬৬ জন খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এর মধ্যে প্রথম ছয়জন দাবাড়ু আসন্ন জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন।
সমাপনী অনুষ্ঠানে সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে দাবা ফেডারেশনের সহ—সভাপতি ও সিজেকেএস সহ সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক ও দাবা কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আল¬ামা মো. ইকবাল, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, সিজেকেএস কাউন্সিলর দিদার উল আলম, সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফিদে মাষ্টার তনিমা পারভিন, সদস্য ফিদে মাষ্টার আবদুল মালেক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও দাবা কমিটির সম্পাদক জাহেদুল ইসলাম।
