সাকিবের দুই উইকেট

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৭
এবারের কাউন্টি অভিযানটা সাকিব আল হাসানের তেমন ভালো যাচ্ছে না। তারপরও গত কয়েকটা ম্যাচে একটু হলেও নিজেকে ফিরে পাওয়া শুরু করেছেন। গতকাল ইয়র্কশায়ারের বিপক্ষে বল হাতে ২ উইকেট নিয়ে ভালো ফর্মে ফেরার পথে থাকাটা প্রমাণ করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাট করতে নামেননি সাকিব। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে গতকাল ইয়র্কশায়ার আগে ব্যাট করে ১৭.২ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায়। লিস্টারশায়ারের পক্ষে জসুয়া কব ৩টি এবং রব টেলর ও সাকিব ২টি করে উইকেট নেন। সাকিব ২৬ রানে তুলে নেন ২ উইকেট। ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলেছে লিস্টার।