ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ একজন গোলকিপিং কোচ চেয়েছিলেন। কোন কোচ আসছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে আমস্টারডাম ফুটবল একাডেমিতে কাজ করেছেন এমন একজন অভিজ্ঞ গোলকিপিং কোচকে আনা হবে। থাইল্যান্ড থেকে ফিরেই হয়তো নতুন কোচ পেয়ে যাবেন ফুটবলাররা। থাইল্যান্ড যাওয়ার আগে গোলকিপিং কোচের দায়িত্বে ছিলেন জাহিদুর রহামন মিলন।
