মীম-নিলয়ের ‘দর্পহরণ’

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২০:২৪
সুপার হিরো নিলয় ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিমের জুটি হওয়া প্রথম নাটক ‘দর্পহরণ’ প্রচার হতে যাচ্ছে। মাছরাঙা টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূর্তির আয়োজনে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাকছে এই দুই তারকার নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দর্পহরণ’ গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন শুভ্র আহমেদ। নাটকের গল্পে দেখা যাবে—জীবনে প্রথমবারের মতো বাবা আবরার আহমেদ আর পুত্র নীলাভ্রের সিদ্ধান্ত মিলে যায়, বাড়িতে আসে নীলাভ্রের স্ত্রী নির্ঝর। কিন্তু বাসর রাতেই নীলাভ্র আর নির্ঝরের উপর নেমে আসে আবরার সাহেবের কঠোর নিষেধাজ্ঞা, সামনে ওকালতীর শেষ পরীক্ষা, তাই নীলাভ্রকে পড়াশোনার জন্য চলে যেতে হবে হোস্টেলে। তারপর নানা ঘটনায় এগিয়ে যায় নাটকটি।