মুক্তি প্রতিক্ষীত জায়েদ খান

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২০:২৫
তরুণ-ব্যস্ত চিত্রনায়ক জায়েদ খান গত প্রায় দেড় বছর ধরে প্রায় হাফডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার অধিকাংশই মুক্তির জন্য প্রস্তুত প্রায় অবস্থায় আছে। তিনি বলেন, ‘দাবাঙ’ ও ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্র দুটির কাজ একেবারেই শেষ। এখন শুধু সেন্সরে জমা হওয়ার বাকি, এরপরই দিন-তারিখ ঠিক করে মুক্তি দেওয়া হবে। এর পাশাপাশি আরও বেশ কিছু ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। দেখা যাবে যে, দুই মাস পরপর আমার একটি করে ছবি মুক্তি পাচ্ছে। আজ এই চিত্রনায়কের শুভ জন্মদিন। নিজের জন্মদিন পালন প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘জন্মদিনে আসলে আগের মতো করে কোনো আয়োজনই হয় না। আজ সারাদিন উতত্তরাতে সোহেল রানা পরিচালিত ‘অদৃশ্য শত্রু’-এর শুটিং করব। শুটিং শেষে পরিবারের সাথে ছোট আয়োজনে জন্মদিনটা পালন করব।’