ঈদে রবিন খানের নাটকে আমিন খান ও বিন্দু

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২০:২৫
প্রায় প্রতি ঈদে বা বিশেষ আয়োজনে নাটক তৈরি করেন রবিন খান। এবারের ঈদে রবিন খানের ‘ফাইন জামাই’ নাটকটি চ্যানেল আইতে ঈদুিল ফিতরের ৬ষ্ঠদিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে। এতে অভিনয় করেছেন—আমিন খান, বিন্দু, ফারুক আহমেদ, নুসরাত ইয়াসমিন টিসা, শিরীন আলম, দিলরুবা সাথি প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশে একদিনে সর্বাধিক সংখ্যক মিউজিক ভিডিও তৈরির বিরল এক রেকর্ড তৈরি করেন নির্মাতা রবিন খান। ঈদের নাটক প্রসঙ্গে নির্মাতা রবিন খান বলেন, ‘ঈদের এই উত্সবকে কেন্দ্র করেই একটু আলাদা ধরনের কাজ করেছি। নির্মল হাসি আনন্দের। আমিন খান-বিন্দু দুজনই আমার খুব প্রিয় দুই তারকা। ওদের ভেতরকার অভিনয়ের কেমিস্ট্রিও খুব মজার ছিল।