সুদীপের কথায় ঈদের অডিও

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২০:২৫
মোস্তাাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির শুটিং, ডাবিংসহ অন্যান্য পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে বেশ আগে। শাবনূর , মৌসুমীকে নিয়ে নির্মাতা এক ধরনের এক্সপেরিমেন্ট করেছেন বেশ ক’জন আনকোরা অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে। সুদীপ কুমার দীপের কথায় গানগুলিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, কনক চাঁপা, আঁখি আলমগীর, আরফিন রুমি, জে.কে, পড়শি, খেয়া, রমা, রন্টি, ছড়া ও আহমেদ হুমায়ুন। অ্যালবাম প্রসঙ্গে সুদীপ কুমার দীপ বলেন, ‘কিছু আশা ভালোবাসা’ নামের এই চলচ্চিত্রের সবকটি গানই অন্যরকম। শ্রোতাদের ঈদ উপহার হিসেবে এটি অনন্য হবে বলে আমার বিশ্বাস। আমি চেষ্টা করেছি গানের কথায় আলাদা কিছু শব্দ সংযোজন করতে।’