সহকারী গ্রন্থাগারিকদের কর্মসূচি স্থগিত

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:২৪
আগামী ১ মাসের মধ্যে সহকারী গ্রন্থাগারিকদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর এ আশ্বাসের ভিত্তিতে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন সহকারি গ্রন্থাগারিকরা। এরআগে গতকাল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত সহকারী গ্রন্থাগারিকদের এমপিওভুক্তি ও ঈদের আগে বেতন-ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করে সহকারী গ্রন্থাগারিক সমিতি। সহকারী গ্রন্থাগারিক সমিতির চেয়ারম্যান এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে সমিতির ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।